বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

করোনায় বিশ্বজুড়ে ২৪ ঘণ্টায় ৫৩৮ মৃত্যু

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৩, ১১:১১ অপরাহ্ন আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ৪:৩৩ পূর্বাহ্ন
করোনায় বিশ্বজুড়ে ২৪ ঘণ্টায় ৫৩৮ মৃত্যু

সোমবার (৩০ জানুয়ারি) সকালে আন্তর্জাতিক পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া গেছে এ তথ্য।

ওয়ার্ল্ডোমিটারসের হিসাব অনুযায়ী, এ নিয়ে বিশ্বে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৭ লাখ ৫৯ হাজার ২৮৪ জনে। মহামারির শুরু থেকে এ পর্যন্ত করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৭ কোটি ৪৮ লাখ ৪৫ হাজার ৩১৮ জনে। এছাড়া করোনা থেকে সেরে উঠেছেন ৬৪ কোটি ৭০ লাখ ৮৩ হাজার ৪২৮ জন।

পরিসংখ্যান বলছে, করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকার এখনো শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন ৩ হাজার ৬২৩ জন। ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২ জনের। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১০ কোটি ৪১ লাখ ১৫ হাজার ৩৭০ জনে। তাদের মধ্যে মারা গেছেন ১১ লাখ ৩২ হাজার ২৫৬ জন।

বেশ কয়েক মাস ধরে করোনা ঊর্ধ্বমুখী থাকা জাপানে মোট মৃত্যু হয়েছে ৬৭ হাজার ৬৩৯ জনের। এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ২৪ লাখ ৬৪ হাজার ৩৬১ জনের।

এছাড়া দক্ষিণ কোরিয়ায় একদিনে মারা গেছেন ২৯ জন, রাশিয়ায় ৪০ জন, মেক্সিকোতে ৯৫ জন এবং চিলিতে মৃত্যু হয়েছে ২৭ জনের।