বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

২৭ দিনে প্রবাসী আয় ১৬৭ কোটি ডলার

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৩, ১১:৪৯ অপরাহ্ন আপডেট: ১৬ মে ২০২৬, ৬:৩১ পূর্বাহ্ন
২৭ দিনে প্রবাসী আয় ১৬৭ কোটি ডলার

বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী, অন্যান্য ব্যাংকের তুলনায় বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে প্রবাসীরা সবচেয়ে বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে দেশে ১৪০ কোটি ৫২ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে। অন্যদিকে সরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২২ কোটি ৬ লাখ ডলার, বিশেষায়িত ব্যাংকে তিন কোটি ৮৯ লাখ ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫৮ লাখ ডলার।

রেমিট্যান্স প্রবাহ পর্যালোচনায় দেখা গেছে, চলতি ২০২২-২৩ অর্থবছরের শুরুর দিকে কমলেও গত বছরের অক্টোবর থেকে রেমিট্যান্স প্রবাহ বাড়ছে। যা জানুয়ারি মাসের এ পর্যন্ত অব্যাহত রয়েছে। গত ডিসেম্বর মাসে দেশে ১৬৯ কোটি ৯৭ লাখ ডলার, নভেম্বরে ১৫৯ কোটি ৫১ লাখ ডলার এবং অক্টোবরে এসেছিল ১৫২ কোটি ৫৫ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স।

চলতি অর্থবছরে প্রথম মাস জুলাইয়ে রেমিট্যান্স এসেছিল ২০৯ কোটি ৬৩ লাখ মার্কিন ডলার, আগস্টে এসেছে ২০৩ কোটি ৬৯ লাখ ডলার, সেপ্টেম্বরে এসেছে ১৫৩ কোটি ৯৫ লাখ মার্কিন ডলার।