বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

শূন্যরেখায় কোনো রোহিঙ্গা নেই: পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশ: ১ ফেব্রুয়ারি ২০২৩, ৪:৪৪ পূর্বাহ্ন আপডেট: ২০ এপ্রিল ২০২৬, ৪:৩২ অপরাহ্ন
শূন্যরেখায় কোনো রোহিঙ্গা নেই: পররাষ্ট্রমন্ত্রী

মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে একটি বইয়ের প্রকাশনা অনুষ্ঠান শেষে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, নতুন করে কোনও রোহিঙ্গা নেবে না বাংলাদেশ। আরসা এবং আরএসও’র নিজেদের সংঘাতে শূন্যরেখায় ক্যাম্পগুলো জ্বালিয়ে দেওয়ায়, সেখানে আর কোনো রোহিঙ্গা থাকলো না। এটা এক দিক দিয়ে ভালোই হয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা সব লোককে ঢুকতে দিইনি। তবে যারা ঢুকে পড়েছেন, তাদের আমরা নম্বর (রেজিস্ট্রেশন) দিচ্ছি। তাদের মধ্যে অনেকের ইউএনইচসিআর’র কার্ড রয়েছে। ওদের তো আমরা বিদায় করতে পারছি না।

লাতিন আমেরিকা ও পূর্ব ইউরোপের দেশগুলোর সঙ্গে সম্পর্ক বাড়ানোর লক্ষে কাজ করা হচ্ছে বলেও জানান তিনি।