বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা, সর্বনিম্ন খরচ ৬,৭২,৬১৮ টাকা

প্রকাশ: ৩ ফেব্রুয়ারি ২০২৩, ১২:০৬ পূর্বাহ্ন আপডেট: ২৩ এপ্রিল ২০২৬, ২:৪২ পূর্বাহ্ন
বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা, সর্বনিম্ন খরচ ৬,৭২,৬১৮ টাকা

বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান হাব সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম।

তিনি জানান, চলতি মৌসুমে হজযাত্রীদের কোরবানির খরচ নিজেদেরই বহন করতে হবে। পাশাপাশি ঘোষিত প্যাকেজে হজযাত্রীদের পবিত্র হারাম শরীফের বাইরের চত্বরের সীমানার সর্বোচ্চ দেড় হাজার মিটার দূরত্বে আবাসনের ব্যবস্থা করা হবে।

হাব সভাপতি বলেন, বেসরকারি ব্যবস্থাপনায় একটি প্যাকেজ করা হয়েছে। তবে প্রতিটি এজেন্সি হজযাত্রীদের চাহিদা অনুসারে বিভিন্ন প্যাকেজ করতে পারবে।

হজ প্যাকেজের খরচ বৃদ্ধির কারণ জানিয়ে তিনি বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, ডলারের দাম বৃদ্ধিতে আনুষঙ্গিক খরচ বাড়ায় বেসরকারি ব্যবস্থাপনাতেও খরচ বেড়েছে।

আগামী ৬ ফেব্রুয়ারি থেকে বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের নিবন্ধন শুরু হবে। হজ যাত্রার পুরো খরচ ১৫ মার্চের মধ্যে এজেন্সিকে জমা দিতে হবে বলেও জানান হাব সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম।

এর আগে, বুধবার সচিবালয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খানের সভাপতিত্বে হজ ব্যবস্থাপনা সংক্রান্ত নির্বাহী কমিটির সভায় সরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজ ঘোষণা করা হয়। সরকারি ব্যবস্থাপনায় চলতি মৌসুমে হজের খরচ ৬ লাখ ৮৩ হাজার ১৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

প্রসঙ্গত, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৭ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে। গত ৯ জানুয়ারি রাজকীয় সৌদি সরকার এবং বাংলাদেশ সরকারের মধ্যে চুক্তি অনুযায়ী, চলতি মৌসুমে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে যেতে পারবেন। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার এবং বেসরকারি ব্যবস্থাপনায় এক লাখ ১২ হাজার ১৯৮ জন হজ পালন করার সুযোগ পাবেন।