মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

এলপিজির দাম এক ধাক্কায় বাড়ল ২৬৬ টাকা

প্রকাশ: ৩ ফেব্রুয়ারি ২০২৩, ৩:৩৮ পূর্বাহ্ন আপডেট: ২২ মার্চ ২০২৬, ৮:৪৪ পূর্বাহ্ন
এলপিজির দাম এক ধাক্কায় বাড়ল ২৬৬ টাকা

বিজ্ঞপ্তিতে বলা হয়, রেটিকুলেটেড পদ্ধতিতে তরল অবস্থায় সরবরাহকৃত বেসরকারি এলপিজির ভোক্তাপর্যায়ে মূসকসহ মূল্য প্রতি কেজি ১২১ দশমিক ৬২ টাকায় বা রেটিকুলেটেড পদ্ধতিতে গ্যাসীয় অবস্থায় সরবরাহকৃত বেসরকারি এলপিজির ভোক্তাপর্যায়ে মূসকসহ মূল্য প্রতি লিটার শূন্য দশমিক ২,৭০৩ টাকায় সমন্বয় করা হলো। ভোক্তাপর্যায়ে অটোগ্যাসের মূল্য সংযোজন করসহ (মূসক) মূল্য প্রতি লিটার ৬৯ দশমিক ৭১ টাকায় সমন্বয় করা হলো। সমন্বয়কৃত উক্ত মূল্য ২ ফেব্রুয়ারি সন্ধ্যা ছয়টা থেকে প্রযোজ্য ও কার্যকর হবে এবং পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত তা বলবৎ থাকবে।

এর আগে গত জানুয়ারিতে ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৬৫ টাকা কমিয়ে এক হাজার ২৩২ টাকা নির্ধারণ করে এনার্জি রেগুলেটরি কমিশন। গত ডিসেম্বরে যার দাম ছিল এক হাজার ২৯৭ টাকা। তার আগের মাসে (নভেম্বর) ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম এক হাজার ২০০ টাকা থেকে ৫১ টাকা বাড়িয়ে এক হাজার ২৫১ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি। এছাড়া, গত বছরের আগস্টের শুরুতে এলপিজির ১২ কেজি সিলিন্ডারের দাম এক হাজার ২১৯ টাকা নির্ধারণ করা হয়েছিল। ওই মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম কমেছিল ৩৫ টাকা।

তবে ২০২২ সালের জুলাইয়ে এলপিজির ১২ কেজির সিলিন্ডারের দাম এক হাজার ২৫৪ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি। যা জুনে ছিল এক হাজার ২৪২ টাকা। তারও আগে মে মাসে ১২ কেজি এলপিজির দাম ছিল এক হাজার ৩৩৫ টাকা।