মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

ছাত্র অধিকারের ২৫ নেতাকর্মীর বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন পেছাল

প্রকাশ: ৫ ফেব্রুয়ারি ২০২৩, ১১:৫৯ অপরাহ্ন আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ৪:০২ অপরাহ্ন
ছাত্র অধিকারের ২৫ নেতাকর্মীর বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন পেছাল

রোববার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। এদিন মামলার তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল করতে পারেননি। এজন্য ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নুর প্রতিবেদন দাখিলের জন্য নতুন এ দিন ধার্য করেন।

মামলার অভিযোগে বলা হয়, গত ৭ অক্টোবর আসামিরা কাউকে কিছু না জানিয়ে পূর্বপরিকল্পিতভাবে ঢাকা বিশ্ববিদালয়ের ক্যাম্পাসকে অস্থিতিশীল করার মাধ্যমে নৈরাজ্যপূর্ণ পরিবেশ সৃষ্টি করার উদ্দেশ্যে সমবেত হয়ে উচ্ছৃঙ্খল বক্তব্য ও স্লোগান দেন।

তারা সরকার, সরকারপ্রধান এবং বিভিন্ন মন্ত্রী ও রাজনৈতিক নেতাকে উদ্দেশ্য কুরুচিকর মন্তব্য ও বক্তব্য দেন। তখন প্ৰতিবাদ করলে আসামিরা রড, হকিস্টিক, বাঁশের লাঠি দিয়ে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি মারধর করেন। এ সময় আসামিরা সাড়ে ১০ হাজার টাকা চুরি করে নেন বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।