মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

কুরুচি তথ্য প্রচার মেয়র তাপসের মামলার প্রতিবেদন ১৯ মার্চ

প্রকাশ: ৯ ফেব্রুয়ারি ২০২৩, ১:৫৮ পূর্বাহ্ন আপডেট: ৯ মার্চ ২০২৬, ৭:৩৭ অপরাহ্ন
কুরুচি তথ্য প্রচার মেয়র তাপসের মামলার প্রতিবেদন ১৯ মার্চ

বুধবার (৮ ফেব্রুয়ারি) মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। তবে মামলার তদন্তকারী কর্মকর্তা প্রতিবেদন দাখিল করতে পারেননি। এজন্য ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৯ মার্চ পরবর্তী দিন ধার্য করেন। আদালতে শাহবাগ থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপ-পরিদর্শক নিজাম উদ্দিন ফকির বিষয়টি নিশ্চিত করেছেন।

এরআগে ২০২২ সালের ১৭ এপ্রিল রাতে নিউমার্কেট এলাকায় শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ী-কর্মচারীদের সংঘর্ষ হয়। এসময় মেয়র তাপসকে নিয়ে মিথ্যা, মানহানিকর ও কুরুচিপূর্ণ তথ্য ছড়ানোর অভিযোগে অজ্ঞাত ফেসবুক ব্যবহারকারীদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়। শাহবাগ থানায় ২৮ এপ্রিল মেয়রের ব্যক্তিগত সহকারী মনিরুল ইসলাম বাদী হয়ে এ মামলা করেন।