মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

শান্তি সমাবেশ কর্মসূচি নিয়ে রাজপথে আ. লীগ

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৩, ১১:৪৬ অপরাহ্ন আপডেট: ২৪ এপ্রিল ২০২৬, ৪:১৮ পূর্বাহ্ন
শান্তি সমাবেশ কর্মসূচি নিয়ে রাজপথে আ. লীগ

বিএনপির আজকের পদযাত্রা কর্মসূচি বেলা আড়াইটায় শুরুর কথা থাকলেও সরকার সমর্থক নেতাকর্মীরা সকাল থেকেই ঢাকা মহানগরীর রাজপথে অবস্থান নিচ্ছে। রাজধানীর প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে মিছিল-সমাবেশ করছে তারা।

আওয়ামী লীগ নেতারা জানান, কোথাও সহিংসতা-নাশকতার আশঙ্কা সৃষ্টি হলে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সরকার সমর্থকরাও প্রতিহত করার চেষ্টা করবেন।

অবস্থানের অংশ হিসেবে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের ব্যানারে বিকেলে রাজধানীর মোহাম্মদপুরের কাদেরাবাদ হাজী মকবুল হোসেন কলেজ মাঠে শান্তি সমাবেশ হবে। সমাবেশে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ দলের কেন্দ্রীয় ও মহানগর নেতারা যোগ দেবেন।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের পক্ষে আগামীকাল শনিবার দুপুরে মহানগর দক্ষিণের সব থানা ও ওয়ার্ডে সতর্ক অবস্থানে থাকতে নেতাকর্মীদের নির্দেশনা দেয়া হয়েছে। যুবলীগের ঢাকা মহানগর উত্তর শাখা একই দিন বিকেলে ফার্মগেটের আনন্দ সিনেমা হলের সামনে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করবে। মহানগর যুবলীগ দক্ষিণ একই সময় বঙ্গবন্ধু অ্যাভিনিউতে প্রতিবাদ সভা ও বিক্ষোভ কর্মসূচি হাতে নিয়েছে।