মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

শিক্ষার্থীকে বলাৎকার : মাদ্রাসা শিক্ষকের যাবজ্জীবন

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৩, ৫:০৪ পূর্বাহ্ন আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
শিক্ষার্থীকে বলাৎকার : মাদ্রাসা শিক্ষকের যাবজ্জীবন

রবিবার (১৯ ফেব্রুয়ারি) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৫ এর বিচারক সামছুন্নাহার এ রায় ঘোষণা করেন।

সংশ্লিষ্ট আদালতের স্পেশাল পাবলিক প্রসিকিউটর আলী আসগর স্বপন রায়ের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, শিক্ষক হাসমত আলীকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে তাকে আরও তিন মাস সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। রায় ঘোষণার সময় হাসমত আলী আদালতে উপস্থিত ছিলেন। রায় শেষে সাজা পরোয়ানা মূলে তাকে কারাগারে নিয়ে যাওয়া হয়।

মামলা সূত্র জানিয়েছে, ২০১৯ সালের ২৬ নভেম্বর ওই শিক্ষার্থীকে বলাৎকার করেন হাসমত আলী। বিষয়টি কাউকে না জানাতে হুমকিও দেন তিনি। বিষয়টি শিশুটি তার মাকে জানায়। পরে ১ ডিসেম্বর দক্ষিণখান থানায় মামলা দায়ের করেন তার মা। মামলাটি তদন্ত করে দক্ষিণখান থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম হাসমত আলীকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন। ২০২০ সালের ১২ অক্টোবর আসামির বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরু হয়।