মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

তুরস্কে ফের ভূমিকম্প, নিহত ৩

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৩, ১১:৪১ অপরাহ্ন আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ৯:৪৯ পূর্বাহ্ন
তুরস্কে ফের ভূমিকম্প, নিহত ৩

সোমবার স্থানীয় সময় রাত ৮টা ৪ মিনিটে দক্ষিণাঞ্চলীয় হাতায় প্রদেশে এ ভূমিকম্প হয়। খবর বিবিসির

তুরস্কের দুর্যোগ মোকাবিলা সংস্থা এ তথ্য জানিয়েছে। হাতায় প্রদেশের দেফনে শহরে এ ভূমিকম্প আঘাত হানে। এর ২০০ কিলোমিটার উত্তরের আনতাকিয়া ও আদানা শহরের গণমাধ্যমকর্মীরাও ভূমিকম্প অনুভব করেছেন।

এএফপির একজন সাংবাদিক আতঙ্কের দৃশ্য বর্ণনা করে জানান, নতুন করে হওয়া ভূমিকম্পে বিধ্বস্ত শহরের আকাশে ধুলোর মেঘ উড়তে দেখা গেছে।

৬ ফেব্রুয়ারি ভোরে তুরস্ক ও সিরিয়ার সীমান্তবর্তী এলাকায় ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প হয়। এতে ৪৬ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। শুধু তুরস্কেই ৪১ হাজারের বেশি মানুষ মারা গেছেন।

ওই ভূমিকম্পের পর তুরস্কে ৬ হাজারের বেশি পরাঘাত অনুভূত হয়েছে বলে এএফএডি জানিয়েছে।