মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

বেশি চাপে নিম্ন ও মধ্যবিত্তরা : মোস্তাফিজুর

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৪৯ অপরাহ্ন আপডেট: ২৩ এপ্রিল ২০২৬, ২:৪৬ অপরাহ্ন
বেশি চাপে নিম্ন ও মধ্যবিত্তরা : মোস্তাফিজুর

ড. মোস্তাফিজুর রহমান বলেন, বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে বেশি চাপে আছে নিম্ন ও মধ্যবিত্তরা। মধ্যবিত্তের জীবনমান, ক্রয়ক্ষমতা এবং তাদের সঞ্চয়ের উপরে চাপ সৃষ্টি হয়েছে। গ্যাসের দাম বাড়ছে, পেট্রোলের দাম বাড়ছে। সেটার একটি অভিঘাত আসছে। দ্বিতীয়ত, আমদানির বাড়তি ব্যয়ের প্রভাব এবং বাজার মনিটরিংয়ের দুর্বলতার কারণেও হচ্ছে। এগুলোর সুযোগ নিচ্ছে একটি শ্রেণি।

তিনি বলেন, বৈশ্বিক বাজারে ইতোমধ্যে অনেক পণ্যের দাম কমতে শুরু করেছে। কিন্তু আমাদের দেশে যেহেতু টাকার অবমূল্যায়ন হয়েছে, সে কারণে আমদানিকৃত পণ্যের মূল্যস্ফীতি হচ্ছে। এছাড়া আমাদের দেশে নিয়ম হচ্ছে, কোনো পণ্যের দাম একবার বাড়লে সেখান থেকে আর কমে না। মূল্যস্ফীতি কমলেও যেটা যা বেড়েছিল, সেখান থেকে হয়তো অর্ধেক কমেছে। কিন্তু আগের জায়গায় আর আসে না। এজন্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, মুদ্রা ব্যবস্থা, বাজার ব্যবস্থাপনার দিকে নজর দিতে হবে। পাশাপাশি অবশ্যই প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সামাজিক সুরক্ষা খাতকে বাড়াতে হবে।