ফের ভূমিকম্পে কেঁপে উঠলো নেপাল

নেপালের জাতীয় ভূমিকম্প পর্যবেক্ষণকারী ও গবেষণা প্রতিষ্ঠান তথ্যটি নিশ্চিত করেছে। খবর বিবিসির।
গবেষণা প্রতিষ্ঠানটি জানায়, বুধবার বেলা ১টা ৪৫ মিনিটে ভূকম্পন অনুভূত হয়, যার কেন্দ্র ছিল ওই অঞ্চলের বিছায়া নামক এলাকায়।
তবে এখন পর্যন্ত এ ভূমিকম্পে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
এর আগে সর্বশেষ চলতি বছরের ২৪ জানুয়ারিও ভূমিকম্পে কেঁপে উঠেছিল নেপালের বাজুরা শহরটি। রিখটার স্কেলে ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৯। ভূমিকম্পের কেন্দ্র ছিল মেলা শহরে। এ ভূমিকম্পে একজন নিহত হয়েছিলেন।

