মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

ইবিতে ছাত্রী নির্যাতন: তদন্ত কমিটির প্রতিবেদন হাইকোর্টে

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৩, ১:০৩ পূর্বাহ্ন আপডেট: ২৪ এপ্রিল ২০২৬, ৪:১৮ পূর্বাহ্ন
ইবিতে ছাত্রী নির্যাতন: তদন্ত কমিটির প্রতিবেদন হাইকোর্টে

এর আগে গতকাল রবিবার সকাল ১০টায় রেজিস্ট্রার দপ্তর বরাবর প্রতিবেদন পাঠায় তদন্ত কমিটি।

তদন্ত কমিটির সদস্য অধ্যাপক ড. দেবাশীষ শর্মা বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা তদন্ত কার্যক্রম শেষ করেছি। আজকে রেজিস্ট্রার দপ্তর বরাবর প্রতিবেদন জমা দেয়া হয়েছে।

গত ১১ ও ১২ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের দেশরত্ন শেখ হাসিনা হলে দুই দফায় এক নবীন ছাত্রীকে রাতভর নির্যাতন ও বিবস্ত্র করে ভিডিও ধারণের অভিযোগ উঠে শাখা ছাত্রলীগ সহ-সভাপতি সানজিদা চৌধুরী অন্তরা ও ফিন্যান্স বিভাগের তাবাচ্ছুমসহ ৭-৮ জনের বিরুদ্ধে।

ভুক্তভোগীর লিখিত অভিযোগের পর বিশ্ববিদ্যালয় প্রশাসন, হল প্রশাসন ও শাখা ছাত্রলীগ কর্তৃক পৃথক তিনটি তদন্ত কমিটি গঠিত হয়। এছাড়া হাইকোর্টের নির্দেশে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করে কুষ্টিয়া জেলা প্রশাসন।