মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

এসকে সিনহার যুক্তরাষ্ট্রের ব্যাংক হিসাব-বাড়ি জব্দের আদেশ

প্রকাশ: ১ মার্চ ২০২৩, ১২:০৫ পূর্বাহ্ন আপডেট: ২ মে ২০২৬, ৬:৪১ পূর্বাহ্ন
এসকে সিনহার যুক্তরাষ্ট্রের ব্যাংক হিসাব-বাড়ি জব্দের আদেশ

মানি লন্ডারিং আইনের মামলায় তদন্তের জন্য দুদকের আবেদনের পরিপ্রক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক আছাদুজ্জামান এ আদেশ দেন।

অভিযোগে বলা হয়েছিল, ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অবৈধ অর্থ উপার্জন করেন এসকে সিনহা। এরপর তার ছোট ভাই অনন্ত কুমার সিনহার যুক্তরাষ্ট্রের অ্যাকাউন্টে ২ লাখ ৮০ হাজার ডলার পাচার করেন। এসকে সিনহার টাকায় সেখানে তিনতলা বাড়ি কেনেন তিনি।

জব্দ হওয়া তিনটি ব্যাংক অ্যাকাউন্ট হলো- ম্যাসাচুসেটসের সিটিজেন ব্যাংক বস্টনের পারসোনাল চেকিং অ্যাকাউন্ট, ম্যাসাচুসেটসের বস্টনে সেফ ডিপোজিট বক্স ও ভ্যালে ন্যাশনাল ব্যাংকে অনন্ত কুমার সিনহার অ্যাকাউন্ট। এছাড়া সম্পত্তি হিসেবে নিউ জার্সির প্যাটারসনের জ্যাসপার স্ট্রিট্রের ১৭৯ নম্বরের বাড়ি ।

দুদকের সহকারী পরিচালক আমিনুল ইসলাম বলেন, এসকে সিনহা ও তার ভাইয়ের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের মামলায় বিদেশি ব্যাংক অ্যাকাউন্ট ও বাড়ি জব্দের আবেদন করা হলে আদালত আবেদনটি মঞ্জুর করেন।