জঙ্গিবাদ দমনে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী : স্বরাষ্ট্রমন্ত্রী

বুধবার (০১ মার্চ) সকালে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের স্মরণে পুলিশ মেমোরিয়াল ডে-২০২৩ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। মিরপুরের পুলিশ স্টাফ কলেজে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাংলা একাডেমিতে হামলার হুমকি দিয়ে চিঠি প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এরকম অনেক উড়ো চিঠি আসে। এগুলোর কোনো ভিত্তি নেই।
তিনি বলেন, নির্বাচনের সময় সব রাজনৈতিক দল মাঠে থাকে। তারা তাদের দলকে নানাভাবে উজ্জীবিত করে। এটাকে রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত বলা যাবে না।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. আমিনুল ইসলাম খান ও পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

