৯ এপ্রিল পর্যন্ত বাড়ল সম্রাটের জামিনের মেয়াদ

বুধবার (১ মার্চ) ঢাকার বিশেষ আদালত-৬-এর বিচারক আল আসাদ মো. আসিফুজ্জামানের আদালতে মামলাটির অভিযোগ গঠন বিষয়ে শুনানির দিন ধার্য ছিল। সংশ্লিষ্ট আদালতের বিচারক বদলি হওয়ায় ভারপ্রাপ্ত বিচারক ইকবাল হোসেন অভিযোগ গঠনের শুনানির জন্য নতুন এ দিন (৯ এপ্রিল) ধার্য করেন।
এদিন সম্রাটের আইনজীবী অভিযোগ গঠনের শুনানির জন্য সময়ের আবেদন করেন। এছাড়া তার আইনজীবী স্থায়ী জামিনেরও আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক শুনানির ধার্য তারিখ পর্যন্ত জামিন মঞ্জুর করেন। সংশ্লিষ্ট আদালতে বেঞ্চ সহকারী ফকির মোহাম্মদ জাহিদুল ইসলাম বিষয়টি জানিয়েছেন।

