বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত গণবিরোধী : মঈন

প্রকাশ: ২ মার্চ ২০২৩, ৩:২৬ পূর্বাহ্ন আপডেট: ২২ এপ্রিল ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত গণবিরোধী : মঈন

বুধবার (১ মার্চ) জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এমন মন্তব্য করেন তিনি।

মঈন খান বলেন, একদিকে অর্থনৈতিক কষাগাতে দরিদ্র মানুষের অবস্থা নাজেহাল অন্যদিকে সরকার নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি করে জনগণের ভোগান্তি বাড়াচ্ছে।

তিনি আরো বলেন, আইএমএফের কঠিন শর্তের আঘাত ধনীদের ওপর নয় পড়বে দরিদ্রদের ওপর। সরকার জোর গলায় বলেছে আইএমএফ সন্তুষ্ট হয়ে লোন দিয়েছে কিন্তু আদতে আইএমএফর কাছে ভিক্ষা চেয়েছে তারা।

মঈন খান অভিযোগ করে বলেন, মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি করছে ক্ষমতাসীনরা।

সরকারের সমালোচনাকে রাষ্ট্রবিরোধিতা বলে চালানো হচ্ছে মন্তব্য করে তিনি বলেন, সরকার ভয় পেয়ে সুষ্ঠু নির্বাচন দিতে চায় না। বিএনপি দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার সংগ্রাম করছে।

মঈন খান আরো বলেন, বিএনপির উদ্দেশ্য দেশের গনতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করবে। সরকার ভালো কাজ করে থাকলে কেনো সুষ্ঠু নির্বাচনে ভয় পায়। উপনিবেশিক শাসনের মতো বিভাজনের শাসন নীতিতে দেশ চালাতে চাইছে সরকার।