নির্বাচনে মোট ভোটার ১১ কোটি ৯১ লাখ ৫১ হাজার

বৃহস্পতিবার (২ মার্চ) সকালে জাতীয় ভোটার দিবস উপলক্ষে চূড়ান্ত তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)।
ইসি জানায়, মোট ভোটারের মধ্যে পুরুষের সংখ্যা ৬ কোটি ৪ লাখ ৪৫ হাজার ৭২৪ জন, মহিলা ভোটার ৫ কোটি ৮৭ লাখ ০৪ হাজার ৮৭৯ জন এবং হিজড়া ভোটার ৮৩৭ জন। সব মিলিয়ে আজকে পর্যন্ত দেশের মোট ভোটার সংখ্যা ১১ কোটি ৯১ লাখ ৫১ হাজার ৪৪০ জন।

