জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় সমন্বয়ের অভাব ছিল

র্যাবের ডিজি বলেন, দুই জঙ্গি ছিনিয়ে নেয়ার ঘটনায় অবশ্যই আমাদের ব্যর্থতা ছিল। শুধু পুলিশকে এককভাবে বলি না। পুলিশের সঙ্গে সবার একটা সমন্বয় থাকার কথা ছিল। সেখানে কোথাও সমন্বয়ের অভাব ঘটেছে। সমন্বয়ের অভাব থাকায় ওখানে যেভাবে লোক থাকার কথা ছিল বা যখন তারা রওনা করেছে, তখন যে তথ্য জানানোর কথা ছিল সেই জায়গাগুলোতে কোথাও ঘাটতি ছিল। যার কারণে এমনটা হয়েছে।
মানবাধিকার সমুন্নত রেখে র্যাব আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে কাজ করবে জানিয়ে খুরশীদ হোসেন বলেন, আমি বিশ্বাস করি, আমরা সামনে যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে প্রস্তুত। আমরা চাইব আমাদের দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে।
আগামী নির্বাচন যেন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয় সেজন্য র্যাব অন্যান্য বাহিনীর সঙ্গে যৌথভাবে কাজ করবে বলেও জানান তিনি। এ সময় র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

