বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

ফের শ্রাবন্তীকে খোঁচা মেরে একি বললেন রোশন

নিউজ ডেস্ক
প্রকাশ: ২১ মার্চ ২০২২, ১:৫৮ অপরাহ্ন আপডেট: ১৭ অক্টোবর ২০২৬, ৭:৫৮ অপরাহ্ন
ফের শ্রাবন্তীকে খোঁচা মেরে একি বললেন রোশন

বৃহস্পতিবার গাড়িতে বসে সেলফি তুলে ইনস্টাগ্রামে পোস্ট করেছেন রোশন সিং। ক্যাপশানে লিখেছেন, 'Better an ugly face than an ugly mind.' অর্থাৎ 'কুৎসিত মনের থেকে খারাপ দেখতে হওয়া অনেক ভালো।' নেটিজেনদের প্রশ্ন এবারও কি শ্রাবন্তীকে খোঁচা দিয়েই এমন মন্তব্য করেছেন রোশন সিং? এর উত্তর অবশ্য রোশনই বলতে পারবেন।

তারকা না হয়েও নুসরাতের প্রাক্তন নিখিল জৈনর মতো শ্রাবন্তীর স্বামী রোশন সিং সোশ্যাল মিডিয়ায় অনুরাগীর সংখ্যা নেহাত কম নয়। সম্প্রতি ইনস্টাগ্রামে রোশন এবং নিখিল দুজনেরই ফ্যান পেজ খোলা হয়েছে। রোশন সিংয়ের যে ফ্যানপেজ খোলা হয়েছে তার বায়োতে লেখা 'মিষ্টি ছেলে রোশন, যে বডি বিল্ডিং করতে খুব ভালোবাসে। যাঁদের ইচ্ছআ যোগ দিতে পারেন।'

সম্প্রতি ভারতিয় এক গণমাধ্যমে বিশেষ সাক্ষাৎকার দেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় । যেখানে তিনি তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে অনেক কথাই শেয়ার করেন । সোশাল মিডিয়ায় সেই ইন্টারভিউ আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই তা ভাইরাল হয়ে যায়। এখনও আবধি প্রায় দশ মিলিয়ন মানুষের কাছে পৌঁছে গেছে সেই ইন্টারভিউ, ঝড় উঠেছে কমেন্ট সেকশনে।

কমেন্টে বেশিরভাগ নেটিজেনই শ্রাবন্তীর প্রতি বিরূপ মন্তব্য করেছে, এমনকি অশ্লীল কথা বলতেও পিছপা হয়নি। তবে মন ভেঙেছে তাঁর স্বামী রোশন সিংয়ের । এরপরই রোশন জানান, ''আমি চাই শ্রাবন্তী খুশি থাকুক। আমাদের সম্পর্কের টানাপোড়েনে কেউ ওকে গালিগালাজ করুক, অশ্লীল কথা বলুক, সেটা আমি কখনই চাই না। আপনাদের ইন্টারভিউয়ের কমেন্ট পড়ে রাগে মাথায় আগুন জ্বলে গেছে। মানুষ কী করে এতটা অমানবিক হতে পারে''।