বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

গুম-খুনের মামলা হলে আ.লীগের কেউ নির্বাচন করতে পারবে না :খসরু

প্রকাশ: ৪ মার্চ ২০২৩, ৪:০৪ পূর্বাহ্ন আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ৩:৫২ অপরাহ্ন
গুম-খুনের মামলা হলে আ.লীগের কেউ নির্বাচন করতে পারবে না :খসরু

শুক্রবার (৩ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের সামনে এক অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ সব বন্দি নেতাদের মুক্তির দাবিতে এ কর্মসূচির আয়োজন করে ‘বাংলাদেশ নাগরিক অধিকার’ নামের একটি সংগঠন। আয়োজক সংগঠনের সভাপতি এমএ জাহাঙ্গীর আলম এতে সভাপতিত্ব করেন।

সভায় আমীর খসরু বলেন, ওয়ান-ইলেভেনে খালেদা জিয়ার চেয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে বেশি মামলা ছিল, তারা ক্ষমতায় এসে সব মামলা প্রত্যাহার করে নিয়েছে। আওয়ামী লীগ ক্ষমতা থেকে সরে গেলে তাদের সব মামলা চালু করা হবে ও তাদের প্রত্যেককে জেলে ঢুকিয়ে দেওয়া হবে।

তিনি বলেন, যারা ভোট চোর তাদের দেশ পাহারার দায়িত্ব দেওয়া যায় না। এই সরকারকে ক্ষমতা থেকে বিতাড়িত করতে হবে। এদের বিতাড়িত করলেই দেশ নিরাপদ। সরকারবিরোধী আন্দোলন ঘিরে কাউকে জেলে নিলে লাভ হবে না। সব নেতাকর্মীরা আন্দোলনে ঐক্যবদ্ধভাবে নামবে, এ সরকার রেহাই পাবে না।