বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

রাজনৈতিক দলগুলো সংবিধান মেনেই নির্বাচনে অংশ নেবে : আইনমন্ত্রী

প্রকাশ: ৫ মার্চ ২০২৩, ২:৪৬ পূর্বাহ্ন আপডেট: ২ মে ২০২৬, ৬:৪৩ পূর্বাহ্ন
রাজনৈতিক দলগুলো সংবিধান মেনেই নির্বাচনে অংশ নেবে : আইনমন্ত্রী

শনিবার (৪ মার্চ) সকালে রাজধানীর বিচার প্রশাসন ইনস্টিটিউটে সদ্য নিয়োগপ্রাপ্ত সহকারী জজ ও সমমানের কর্মকর্তাদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

আইনমন্ত্রী বলেন, যথা সময়ে হবে আগামী জাতীয় নির্বাচন। তাতে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অংশগ্রহণ নিয়ে, এখনই কোনো মন্তব্য নয়। সবার বলা শেষ হলে প্রয়োজনে হলে বিস্তারিত ব্যাখ্যা দেবেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিচার প্রশাসন ইনস্টিটিউটের মহাপরিচালক বিচারপতি বেগম নাজমুন আরা সুলতানা ও আইন সচিব গোলাম সারোয়ার। নবীন বিচারকদের ভয়ভীতির ঊর্ধ্বে থেকে দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় ভূমিকা রাখার আহ্বান জানান বক্তারা।