বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম

চাঁপাইনবাবগঞ্জে পিকনিকের বাস উল্টে আহত ৫০

প্রকাশ: ৫ মার্চ ২০২৩, ৫:০৮ পূর্বাহ্ন আপডেট: ৭ মে ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
চাঁপাইনবাবগঞ্জে পিকনিকের বাস উল্টে আহত ৫০

আহত শিক্ষার্থীরা জানায়, শিবগঞ্জ উপজেলার দাদনচক এলাকার জিনিয়াস কোচিং সেন্টার থেকে ৭৫ জন শিক্ষার্থী নিয়ে বাসযোগে দিনাজপুরের স্বপ্নপুরী যাচ্ছিল। এ সময় আমনুরা এলাকায় পৌঁছালে বাসটির সামনের চাকা ফেটে সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। এতে চালকসহ অন্তত ৫০ শিক্ষার্থী আহত হয়। তাদের মধ্যে ১০ জনের অবস্থা গুরুতর। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মাহফুজ রায়হান জানান, এক সঙ্গে বিপুল সংখ্যক আহত শিক্ষার্থী আসায় চিকিৎসা দিতে কিছুটা হিমশিম খেতে হচ্ছে। সব চিকিৎসক ও স্টাফরা এক সঙ্গে কাজ করছে।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, শিক্ষার্থী বহনকারী বাসটি পুলিশ হেফাজতে রয়েছে।