মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

ক্রিকেটার আল-আমিনের বিচার শুরু

প্রকাশ: ৫ মার্চ ২০২৩, ১১:৩৯ অপরাহ্ন আপডেট: ২৭ মার্চ ২০২৬, ৩:৪২ অপরাহ্ন
ক্রিকেটার আল-আমিনের বিচার শুরু

রবিবার (৫ মার্চ) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮ এর বিচারক বেগম মাফরোজা পারভীনের আদালত আসামির অব্যাহতির আবেদন নাকচ করে চার্জগঠনের আদেশ দেন। আগামী ৯ এপ্রিল সাক্ষ্য গ্রহ7888520/ণের তারিখ ধার্য করেন আদালত।

এদিন আল-আমিন নিজেকে নির্দোষ দাবি করে ন্যায়বিচার প্রার্থণা করেন। অন্যদিকে আল-আমিনের জামিন বাতিলের আবেদন করে বাদীপক্ষ। আদালত শুনানি শেষে আল-আমিনের জামিন কেন বাতিল হবে মর্মে কারণ দর্শানোর আদেশ দেন।

এরআগে ২০২২ সালের ১ সেপ্টেম্বর স্ত্রী ইসরাত জাহানের লিখিত অভিযোগের ভিত্তিতে গত ২ সেপ্টেম্বর মামলা আকারে নথিভুক্ত করে মিরপুর মডেল থানা। মামলার এজাহারে বলা হয়, ২০১২ সালের ২৬ ডিসেম্বর পারিবারিকভাবে ক্রিকেটার আল আমিনের সঙ্গে ইসরাত জাহানের বিয়ে হয়। এ দম্পতির দুই সন্তান রয়েছে।আল-আমিন তার স্ত্রী ইসরাতের কাছে ফ্ল্যাটের মূল্য পরিশোধ বাবদ ২০ লাখ টাকা যৌতুক দাবি করেন।

ইসরাতের বৃদ্ধ বাবা দাবি করা যৌতুকের টাকা দিতে অপারগতা প্রকাশ করলে আল আমিন তাকে মারধর করে বাসা থেকে বের করে দেন। এছাড়া অন্য মেয়ের সঙ্গে আল আমিনের সম্পর্ক রয়েছে বলেও অভিযোগ করেন তার স্ত্রী ইশরাত জাহান। মামলাটিতে আল-আমিন জামিনে আছেন।

মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক মো. সোহেল রানা সম্প্রতি আল আমিনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন।