বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

অসুস্থ খাদ্যমন্ত্রী:ঢাকা এয়ার অ্যাম্বুলেন্সে আনা হচ্ছে

প্রকাশ: ৬ মার্চ ২০২৩, ১২:০৫ পূর্বাহ্ন আপডেট: ২৯ এপ্রিল ২০২৬, ৬:৩৭ অপরাহ্ন
অসুস্থ খাদ্যমন্ত্রী:ঢাকা এয়ার অ্যাম্বুলেন্সে আনা হচ্ছে

খাদ্যমন্ত্রীর জনসংযোগ বিষয়ক কর্মকর্তা কামাল হোসেন জানান, গত ১ মার্চ মন্ত্রীর নিজ নির্বাচনী এলাকা সাপাহার পোরশা ও নিয়ামতপুরে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতে নওগাঁয় যান তিনি। এরপর থেকে সেখানেই অবস্থান করছিলেন মন্ত্রী। গত বৃহস্পতিবার দুপুরের দিকে পোরশা উপজেলা মহিলা আওয়ামী লীগের সম্মেলন চলাকালী শারীরিক অসুস্থতা বোধ করেন। পরে চিকিৎসকের পরামর্শে শারীরিক পরীক্ষা করা হয়। যাতে পিত্তথলি প্রদাহ পাওয়া যায়।

তিনি আরও জানান, তাকে আজ ঢাকায় নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় চিকিৎসা দেয়া হবে। মন্ত্রী কথাবার্তা স্বাভাবিক বলছেন। সকলের কাছে তার সুস্থতায় দোয়া চেয়েছেন তিনি।

৬ মার্চ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মরহুম আব্দুল জলিলের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় যোগ দেয়ার কথা ছিল খাদ্য মন্ত্রীর। যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের।