মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

সুপ্রিম কোর্টে ঝুলে আছে ৯১ হজার সরকারি মামলা : আইনমন্ত্রী

প্রকাশ: ৬ মার্চ ২০২৩, ১:৫৮ পূর্বাহ্ন আপডেট: ২ মে ২০২৬, ৬:৪৩ পূর্বাহ্ন
সুপ্রিম কোর্টে ঝুলে আছে ৯১ হজার সরকারি মামলা : আইনমন্ত্রী

তিনি বলেন, ৯১ হাজারের বেশি সরকারি মামলা উচ্চ আদালতে ঝুলে আছে। সেগুলো ট্র্যাকিং ও এগুলোর সুষ্ঠু পরিসমাপ্তির জন্য এই সফটওয়্যার অত্যন্ত সহায়ক হবে।
আগামী ২৪ মার্চ খালেদা জিয়ার বিশেষ বিবেচনায় মুক্তির মেয়াদ শেষ হবে। এই মেয়াদ বাড়ানোর জন্য কোনো আবেদন পেয়েছেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এখনো উনার পরিবারের পক্ষ থেকে কোনো আবেদন করা হয়নি। আবেদন পাওয়ার ভিত্তিতে পদক্ষেপ নেয়া হবে বলে জানান তিনি।

আজ রবিবার (৫ মার্চ) রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইন্সটিটিউট মিলনায়তনে সলট্র্যাক সফটওয়্যার এর উদ্বোধন অনুষ্ঠান আয়োজিত হয়।

এতে আইন ও বিচার বিভাগের সচিব গোলাম সারওয়ারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আইনমন্ত্রী আনিসুল হক। বিশেষ অতিথি ছিলেন মন্ত্রী পরিষদ সচিব মো. মাহবুব হোসেন।

তিনি বলেন, সরকারি মামলা পরিচালনার সময় পরস্পরকে দোষারোপ করি। এটি কালচার হয়ে গেছে। ৯৫ শতাংশ মামলায় সরকার হেরে যায়। অনেক সময় জানতেও পারে না।

সলট্রাক এর মাধ্যমে লাখ লাখ মামলা জট কমিয়ে আনা যাবে বলে মনে করেন আইনমন্ত্রী।