বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

বিস্ফোরণে গুলিস্তানে নিহত ১৪, আহত শতাধিক

প্রকাশ: ৮ মার্চ ২০২৩, ৬:২১ পূর্বাহ্ন আপডেট: ৩০ জানুয়ারি ২০২৬, ৬:২৫ অপরাহ্ন
বিস্ফোরণে গুলিস্তানে নিহত ১৪, আহত শতাধিক

মঙ্গলবার (৭ মার্চ) বিকাল সাড়ে পৌনে পাঁচটার দিকে বিস্ফোরণের পর ঘটনাস্থলে আগুন লেগে যায়। নর্থ সাউথ
রোডের ১৮০/১ হোল্ডিংয়ের পাঁচ তলা ভবনের নিচ তলায় কয়েকটি স্যানেটারি পণ্যের দোকান রয়েছে। ওপরের চার তলায় একটি বেসরকারি ব্যাংকের কার্যালয়।

জানা গেছে, বিস্ফোরণে গুলিস্তানে ফুলবাড়িয়ায় বিআরটিসি কাউন্টারের দক্ষিণ পাশে ৫ তলা ভবন (নিচ তলায় স্যানেটারি দোকান, বাকি ফ্লোরগুলো ব্র্যাক ব্যাংকের অফিস) এবং তার পাশের ৭ তলা একটি স্যানেটারি মার্কেট ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কোনো ভবনই ধসে পড়েনি। এখন পর্যন্ত ৮ জনকে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

ঘটনাস্থলে উপস্থিত আছেন ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেনেন্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী।

ফায়ার সার্ভিসের মিডিয়া উইং থেকে জানানো হয়েছে, গুলিস্তানে একটি পাঁচতলা ভবনে বিস্ফোরণের খবর পেয়ে প্রথমে একটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে তাদের সঙ্গে যোগ দেয় ফায়ার সার্ভিসের আরও চার ইউনিট। তবে কী কারণে বিস্ফোরণ হয়েছে তা জানা যায়নি।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদিন খালেদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বিস্ফোরণের খবর পেয়েছি বিকেল ৪টা ৫০ মিনিটে। তবে ৪টা ৫৭ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় বলেও জানান তিনি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর বাচ্চু মিয়া জানান, পুরান ঢাকার সিদ্দিক বাজার এলাকায় বিস্ফোরণের ঘটনায় আহত শতাধিক ব্যক্তিকে হাসপাতালে আনা হয়েছে । তাদের পরিচয় জানা যায়নি।এর আগে গত রবিবার সকাল ১০টা ৫০ মিনিটের দিকে রাজধানীর সায়েন্সল্যাব মোড় থেকে নিউমার্কেটের দিকে যাওয়ার পথে প্রিয়াঙ্গন শপিং মলের পাশের ভবনে এক বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত তিনজন নিহত হন। বিস্ফোরণের পর তাদের পপুলার হাসপাতালে নেওয়া হয়েছিল। সেখানেই তাদের মৃত্যু হয়।

নিহতরা হলেন- শফিকুজ্জামান, আব্দুল মান্নান, তুষার। এ ঘটনায় ১৪ জন আহত হন। তাদের মধ্যে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আটজনকে ভর্তি করা হয়েছে এবং দগ্ধ হওয়া ছয়জনকে আশঙ্কজনক অবস্থার কারণে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।