সিদ্দিকবাজারে বিস্ফোরণের ঘটনায় আরও একজনের মৃত্যু

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন।
তিনি জানান, ইনস্টিটিউটের ৬০২ নম্বর ওয়ার্ডে (মেইল এইচডিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি। তার শরীরের ৯৮ শতাংশ দগ্ধ হয়েছিলো।
এদিকে মৃত মুসার শ্বশুর মো. বাসেদ জানান, মুসার বাবার নাম এমবি জামান। মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি গ্রামে তার বাড়ি। এলাকাতে ফার্মেসি ও রেস্টুরেন্ট ব্যবসা রয়েছে তার। বাথরুমের মালামাল কেনার জন্য গ্রাম থেকে মঙ্গলবার চাচাতো ভাই তারেককে সাথে নিয়ে ঢাকায় এসেছিলেন মুসা।
তিনি আরও জানান, এই দুর্ঘটনায় তারেকও মারা গেছেন। বিস্ফোরণে আর দেয়াল চাপা পড়ে ছিলেন মুসা। সেখান থেকে দগ্ধ ও আহত অবস্থায় তাকে উদ্ধারের পর হাসপাতালে নিয়ে যাওয়া হলে তিনি নিজেই তার এক বন্ধুর নাম্বার বলার পর উদ্ধারকারীরা ওই বন্ধুকে ফোনে ঘটনাটি জানান। তখন ওই বন্ধু তার বাড়িতে খবর দেন। পরবর্তিতে বার্ন ইনস্টিটিউটে এসে তাকে দেখতে পান স্বজনরা।
স্বজনরা জানান, মাত্র ১ বছর আগে বিয়ে করেছেন তিনি। স্ত্রীর নাম তামিমা আক্তার। কোনো সন্তান নেই তাদের। ৩ ভাই ৩ বোনের মাঝে মুসা ৩য়।

