বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

ভারতের কারণে জি-২০ সম্মেলনে সম্মান পেয়েছে বাংলাদেশ :পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশ: ১০ মার্চ ২০২৩, ৯:১১ অপরাহ্ন আপডেট: ২৯ মে ২০২৬, ৮:২৯ অপরাহ্ন
ভারতের কারণে জি-২০ সম্মেলনে সম্মান পেয়েছে বাংলাদেশ :পররাষ্ট্রমন্ত্রী

বৃহস্পতিবার (৯ মার্চ) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আব্দুল মোমেন বলেন, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশ সদস্য না হয়েও আমন্ত্রণ পেয়েছে। জি-২০ পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে বাংলাদেশ বিভিন্ন বিষয় তুলে ধরেছে। খাদ্য ও জ্বালানি নিরাপত্তা, বৈশ্বিক অর্থনৈতিক মন্দা, উন্নয়ন সহযোগিতা, রোহিঙ্গাদের মানবিক সহায়তা ও প্রত্যাবাসন, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে সহযোগিতাসহ বিভিন্ন বিষয় বাংলাদেশ তুলে ধরেছে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আগামী কয়েক বছরের মধ্যে স্বল্প আয়ের দেশ (এলডিসি) থেকে বাংলাদেশের উত্তরণ হবে। এ উত্তরণের পর বাংলাদেশের বিভিন্ন সুবিধা কর্তন হবে। পরীক্ষায় পাস করলে পুরস্কৃত করা উচিত। আমরা চেয়েছি, সুবিধা বাদ দিলেও যাতে যথেষ্ট সময় দেওয়া হয়।

তিনি বলেন দিল্লি সফর ফলপ্রসূ হয়েছে। ভারতের সঙ্গে ছোটখাটো সমস্যাসহ সীমান্তে হত্যা নিয়ে আলোচনা হয়েছে। ভারত চায় না সীমান্তে একটি মানুষও মারা যাক। তারা আমাদের ডিজেল দেবে। ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন প্রস্তুত হয়ে গেছে। আগামী ১৮ মার্চ এ পাইপলাইন দুই দেশের প্রধানমন্ত্রী ভার্চুয়ালি উদ্বোধন করবেন।