বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

সিদ্দিকবাজারে বিস্ফোরণে আরো একজনের মৃত্যু

প্রকাশ: ১১ মার্চ ২০২৩, ১১:৫০ অপরাহ্ন আপডেট: ৪ মে ২০২৬, ৯:৩৯ অপরাহ্ন
সিদ্দিকবাজারে বিস্ফোরণে আরো একজনের মৃত্যু

 শনিবার (১১ মার্চ) সকাল ১০টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবির পরিচর্যা কেন্দ্রে তার মৃত্যু হয়।

বার্ন ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সমন্ত লাল সেন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়েছিলো তাকে। শ্বাসনালীসহ তার শরীরে ৮০ শতাংশ পুড়ে গিয়েছিলো। চিকিৎসাধীন অবস্থায় সকালে তার মৃত্যু হয়েছে।

মৃত আজমের বাবা রঙ মিস্ত্রী মো. শাহজাহান মৃধা জানান, তাদের বাড়ি পটুয়াখালি বাউফল উপজেলার গোশিংগা গ্রামে। বর্তমানে মগবাজার নয়াটোলায় একটি বাসায় ভাড়া থাকেন। সিদ্দিকবাজারের ভবনটির গ্রাউন্ডফ্লোরে বাংলাদেশ সেনেটারি নামে দোকানটিতে ২ বছর ধরে কর্মচারী হিসেবে কাজ করতেন আজম।

তিনি জানান, ঘটনার পরপর টেলিভিশনের খবর দেখে বার্ন ইনস্টিটিউটে যান তারা। সেখানেই আজমকে দেখতে পান।

২ ছেলে ও ৩ মেয়ের মধ্যে সবার বড় ছিলো সে। ১ মেয়ের জনক আজম। তার স্ত্রীর রিনা আক্তার মিমি ২ মাসের অন্তঃসত্ত্বা।

এরআগে সবশেষ বৃহস্পতিবার (৯ মার্চ) রাত ৮টায় বার্ন ইনস্টিটিউটের আইসিইউতে মারা যান ইয়াসিন আরাফাত। বুধবার দিবাগত রাতে মারা যান মুসা হায়দার।

বর্তমানে হাসপাতালটির আইসিইউতে ২ জনসহ মোট ভর্তি রয়েছে ৭ জন।