বাংলাদেশের জ্বালানি খাতে বিনিয়োগ করতে চায় সৌদি : পররাষ্ট্রমন্ত্রী

সকালে এফবিসিসিআই বিজনেস সামিটে সাইডলাইনে সৌদি আরবের বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী এমন কথা বলেন।
তিনি জানান, ব্যবসা সম্প্রসারণে আমলাতান্ত্রিক জটিলতা দূর করেছে সরকার। একই সঙ্গে ওয়ানস্টপ সার্ভিস সেবা উন্মুক্ত করা হয়েছে। বলেন অর্থনৈতিক অঞ্চল তৈরী করা হয়েছে, সেখানে বিনিয়োগের উপযুক্ত পরিবেশ রয়েছে।

