বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

নির্বাচন প্রসঙ্গে ইইউ রাষ্ট্রদূতদের যা বলল বিএনপি

প্রকাশ: ১২ মার্চ ২০২৩, ১০:৩৯ অপরাহ্ন আপডেট: ১৪ এপ্রিল ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
নির্বাচন প্রসঙ্গে ইইউ রাষ্ট্রদূতদের যা বলল বিএনপি

দেশের নির্বাচনী ব্যবস্থা ভেঙে পড়েছে দাবি করে তিনি বলেন, দেশে গণতন্ত্র নেই। আগামী নির্বাচন কিভাবে নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক করা যায় তা নিয়ে আলোচনা হয়েছে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশের প্রতিনিধিদের সঙ্গে।

ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ড, স্পেন, ডেনমার্ক ও নরওয়ের বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূতরা এই বৈঠকে উপস্থিত ছিলেন।

এসময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির প্রতিনিধি দলের মধ্যে উপস্থিত ছিলেন- স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য শ্যামা ওবায়েদ, মানবাধিকার সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ।

উল্লেখ্য, সকাল ১০টায় বিএনপি মহাসচিবের গাড়ি গুলশান ২ নম্বরের ৫৫ নম্বর সড়কের ১৮ নম্বর বাসায় প্রবেশ করে। আগে থেকে এই ভবনে ইউরোপীয় ইউনিয়নভুক্ত সাতটি দেশের রাষ্ট্রদূতরা অবস্থান করছিলেন।