বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

বিএনপির আন্দোলন ভিন্ন খাতে নিতে পঞ্চগড়ে হামলা

প্রকাশ: ১৩ মার্চ ২০২৩, ১:০২ পূর্বাহ্ন আপডেট: ২০ এপ্রিল ২০২৬, ৪:৩১ অপরাহ্ন
বিএনপির আন্দোলন ভিন্ন খাতে নিতে পঞ্চগড়ে হামলা

 রবিবার (১২ মার্চ) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

মির্জা ফখরুল বলেন, যেকোনো সম্প্রদায়ের ওপর এ ধরনের হামলা অমানবিক, দুঃখজনক। এ বিষয়কে কেন্দ্র করে সরকার ও পুলিশ দায়িত্বে অবহেলা করেছে। এ ঘটনা পূর্বপরিকল্পিত। সরকার পূর্বপরিকল্পিতভাবে পঞ্চগড়ে সাম্প্রদায়িক হামলার ঘটনা ঘটিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন ভিন্ন দিকে নিতে ন্যাক্কারজনকভাবে বিএনপি নেতাকর্মীদের ওপর দোষ চাপাচ্ছে।

পঞ্চগড়ে হামলার ঘটনার পর বিএনপির পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হয় এবং সেই তদন্ত কমিটি ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন। সেই তদন্ত কমিটির বিষয়বস্তু তুলে ধরতে আজকের এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সরকার নিজেদের লোকজন দিয়ে হামলার ঘটনা ঘটিয়েছে দাবি করে তিনি বলেন, পুলিশ এখন মারাত্মকভাবে ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছে। পুরোপুরি রাজনৈতিক প্রতিহিংসা নিয়ে অসৎ উদ্দেশ্যে সরকার এই কাজটি করেছে। পুলিশ নীরব ভূমিকা পালন করেছে।

অগ্নিসন্ত্রাস সবসময় আওয়ামী লীগই ঘটিয়েছে দাবি করে বিএনপির মহাসচিব বলেন, প্রকৃত আসামিদের আড়াল করতেই গণহারে গ্রেপ্তার শুরু হয়েছে। পঞ্চগড়ের ঘটনায় এখন পর্যন্ত ১৮১ জন বিএনপি সমর্থক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গণতন্ত্রহীনতা, জবাবদিহিতা নেই বলেই এমন ঘটনা ঘটছে। ফ্যাসিস্ট সরকারকে সরিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার করতে পারলেই সংকটের সমাধান হবে।

এ সময় বিএনপির তদন্ত কমিটির প্রধান দলের ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদ বলেন, আমরা সেখানে গিয়ে ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেছি। তারা এই ঘটনার জন্য সুনির্দিষ্টভাবে ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের দায়ী করেছেন। আমরা প্রশাসনের সঙ্গে কথা বলতে চেয়েছিলাম। জেলার পুলিশ সুপার ও জেলা প্রশাসক আমাদের সময় দিয়েও পরে আমাদের সঙ্গে কথা বলেননি। আমরা এই ঘটনার বিচার বিভাগীয় তদন্ত এবং ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দাবি করছি।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বিএনপি গঠিত তদন্ত কমিটির সদস্য ভাইস চেয়ারম্যান জয়নুল আবেদীন, চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল হোসেন জাবিউল্লাহ, পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন উপস্থিত ছিলেন।