বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

রাজধানীতে পিকআপের ধাক্কায় যুবক নিহত

প্রকাশ: ১৩ মার্চ ২০২৩, ১১:১৩ অপরাহ্ন আপডেট: ১৫ মার্চ ২০২৬, ৬:৪০ অপরাহ্ন
রাজধানীতে পিকআপের ধাক্কায় যুবক নিহত

সোমবার (১৩ মার্চ) ভোরের দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহতের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার রাম বেলিতে।

নিহতকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া মো. সুলতান আহমেদ জানান, ফ্লাইওভারের টোলবক্স এলাকায় পিকআপের ধাক্কায় গুরুতর আহত হয়ে পড়ে ছিলেন শাহাবুদ্দিন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।