বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

প্রতি বিভাগেই হবে মেডিকেল বিশ্ববিদ্যালয় : প্রধানমন্ত্রী

প্রকাশ: ১৬ মার্চ ২০২৩, ১:০১ পূর্বাহ্ন আপডেট: ৭ ফেব্রুয়ারি ২০২৫, ৮:১৫ অপরাহ্ন
প্রতি বিভাগেই হবে মেডিকেল বিশ্ববিদ্যালয় : প্রধানমন্ত্রী

বুধবার (১৫ মার্চ) গাজীপুরের কাশিমপুরে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতালের নার্সিং কলেজের দ্বিতীয় স্নাতক সমাপনী অনুষ্ঠানে একথা জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, আমাদের দেশে কোনো মেডিকেল বিশ্ববিদ্যালয় ছিল না। ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে প্রথম মেডিকেল বিশ্ববিদ্যালয় করে দিয়েছে। এখন আমরা সিদ্ধান্ত নিয়েছি প্রতিটি বিভাগেই মেডিকেল বিশ্ববিদ্যালয় করে দেব। ইতোমধ্যে চারটি মেডিকেল বিশ্ববিদ্যালয় করে দেয়া হয়েছে।

শেখ হাসিনা বলেন, নার্সিং পেশাকে বিশেষ গুরুত্ব ও মর্যাদা দেয় সরকার।