বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

নদী রক্ষায় আইন শক্তিশালী করার সুপারিশ

প্রকাশ: ১৬ মার্চ ২০২৩, ১:০৭ পূর্বাহ্ন আপডেট: ১০ এপ্রিল ২০২৬, ৩:০৯ অপরাহ্ন
নদী রক্ষায় আইন শক্তিশালী করার সুপারিশ

কমিটির সভাপতি মেজর (অবঃ) রফিকুল ইসলাম, বীর উত্তম এর সভাপতিত্বে বৈঠকে কমিটি সদস্য নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, মাহফুজুর রহমান, ডাঃ সামিল উদ্দিন আহমেদ শিমুল, মোঃ আছলাম হোসেন সওদাগর এবং এস এম শাহজাদা বৈঠকে অংশগ্রহণ করেন।

কমিটি বলেছে, জাতীয় নদী রক্ষার জন্য চলমান যে আইন রয়েছে, তা যতেষ্ট শক্তিশালী না হওয়ার কারণে নদী রক্ষা কার্যক্রম বাঁধাপ্রাপ্ত হচ্ছে। সর্বত্র এর যথাযথ প্রয়োগ না হওয়ায় এবং আইনের ফাঁক ফোঁকড় দিয়ে নদী দখলকারীরা বেরিয়ে যাচ্ছে। সে করণে নদী রক্ষা কমিশনের আইনকে আরো শক্তিশালী করা দরকার।

কমিটি এসএসসি ও এইচএসসি পরীক্ষার পরেই শিক্ষার্থীদের কারিগরি শিক্ষা অর্জনের বিষয়ে উদ্বুদ্ধ করার ও তাদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেবার সুপারিশ করেছে, যাকে দেশে ও প্রবাসে তারা নিজেরাই দক্ষতার পরিচয় দিকে পারে।

এছাড়াও বৈঠকে বাণিজ্য, খাদ্য, শিল্প, বিদ্যুৎ ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের মাধ্যমে বিদেশ থেকে আমদানিকৃত পণ্য, খাদ্য শস্য, সার ও জ্বালানী পরিবহনে বিআইডব্লিউটিসি’র নৌযানের জন্য কোটা সংরক্ষণ করার সুপারিশ করে এবং নৌপরিবহন অধিদপ্তরের বাল্কহেডের ডিজাইন পরিবর্তন করার ও সার্ভারের সংখ্যা বৃদ্ধির সুপারিশ করাহয়।

বৈঠকে নৌপরিবহন অধিদপ্তর ও বাংলাদেশ শিপিং কর্পোরেশন এর বর্তমান কার্যক্রম, সমস্যা ও উত্তরণের পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সচিব, অতিরিক্ত সচিব, বিআইডব্লিউটিসি- এর চেয়ারম্যান, নৌ-পরিবহন মন্ত্রণালয় এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।