বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

মাদারীপুরে যাত্রীবাহী বাস খাদে, নিহত ১৬

প্রকাশ: ১৯ মার্চ ২০২৩, ৮:৫৯ অপরাহ্ন আপডেট: ২ মে ২০২৬, ৬:৪৫ পূর্বাহ্ন
মাদারীপুরে যাত্রীবাহী বাস খাদে, নিহত ১৬

এতে আহত হয়েছেন অন্তত ৩০ জন। তবে তাৎক্ষণিক ভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

শিবচর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাঈম মো. মোফাজ্জেল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, সকালে ঢাকার উদ্দেশে আসার সময় ইমাদ পরিবহনের একটি বাস পদ্মাসেতুর আগে এক্সপ্রেসওয়ের শিবচরের কুতুবপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায়। এ সময় বাসটি দুমড়ে মুচড়ে যায়।

শিবচর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাঈম মো. মোফাজ্জেল হক জানান, এই দুর্ঘটনায় অনেক হতাহত হয়েছে। উদ্ধার কাজ চলছে। বিস্তারিত পরে জানানো হবে।