বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

জাতীয় গণহত্যা দিবসের আন্তর্জাতিক স্বীকৃতি চাইলেন প্রধানমন্ত্রী

প্রকাশ: ২৬ মার্চ ২০২৩, ১:০০ পূর্বাহ্ন আপডেট: ২৮ মে ২০২৬, ৭:৩০ পূর্বাহ্ন
জাতীয় গণহত্যা দিবসের আন্তর্জাতিক স্বীকৃতি চাইলেন প্রধানমন্ত্রী

বেলা সাড়ে ১১টার দিকে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সভা অনুষ্ঠিত হয়।এতে সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনা।

জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে দেয়া বক্তব্যে পাকিস্তানি হানাদারদের নৃশংসতার কথা উল্লেখ করেন সরকারপ্রধান। জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার কাছে, ২৫ মার্চ কালরাতকে জাতীয় গণহত্যা দিবসের স্বীকৃতির দাবি জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের জন্য লাখো মানুষের আত্মত্যাগ বৃথা যেতে পারে না। উন্নত-সমৃদ্ধ হয়েই এগিয়ে যাবে দেশ।

পরে সংসদীয় বোর্ডের বৈঠকে চট্টগ্রাম ৮ আসনের উপনির্বাচনে নোমান আল মাহমুদকে দলীয় প্রার্থী চূড়ান্ত করে আওয়ামী লীগ।