বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

জ্বালানি তেলের দাম বাড়াবে পাকিস্তান

প্রকাশ: ২৬ মার্চ ২০২৩, ১:১১ পূর্বাহ্ন আপডেট: ১৯ মে ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
জ্বালানি তেলের দাম বাড়াবে পাকিস্তান

গত সপ্তাহে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ জ্বালানির দাম বাড়ানোর পরিকল্পনা করেন। সে অনুসারে, প্রতি লিটার জ্বালানি তেলের দাম ১০০ রুপি করে বাড়ানো হবে। অপেক্ষাকৃত ধনী ক্রেতাদের কাছে বেশি মূল্যে জ্বালানি বিক্রি করে সেই বাড়তি অর্থ নিম্নবিত্তদের ভর্তুকি হিসেবে দেবে সরকার। খবর রয়টার্সের।

এদিকে, পাকিস্তানের জ্বালানি মন্ত্রণালয়কে নতুন দাম নির্ধারণের জন্য ছয় সপ্তাহ সময় দিয়েছে সরকার। বৃহস্পতিবার জ্বালানি বিষয়কমন্ত্রী মুসাদিক মালিক এক বিবৃতিতে বলেন, শুধু ভর্তুকিই নয়, অতিরিক্ত অর্থ ত্রাণ প্রকল্পেও ব্যবহার করা হবে।

চলতি বছরের ফেব্রুয়ারির শুরু থেকেই ঋণ চুক্তি নিয়ে আইএমএফের সঙ্গে আলোচনা করছে পাকিস্তান। ফেব্রুয়ারিতে দেশটির মূল্যস্ফীতির হার ছিল গত ৫০ বছরের মধ্যে সর্বোচ্চ। তাই সংকট মোকাবিলায় আইএমএফের ঋণের জন্য মরিয়া হয়ে উঠেছে দেশটির সরকার।