বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

ক্ষতিগ্রস্ত পরিবারকে ৫ হাজার টাকা দেবে ডিএনসিসি

প্রকাশ: ২৮ মার্চ ২০২৩, ১:২৮ পূর্বাহ্ন আপডেট: ৬ মে ২০২৬, ৩:৫২ অপরাহ্ন
ক্ষতিগ্রস্ত পরিবারকে ৫ হাজার টাকা দেবে ডিএনসিসি

সোমবার (২৭ মার্চ) আনুমানিক সকাল পৌনে সাতটার দিকে মহাখালীর সাততলা বস্তিতে আগুন লাগে। খবর পাওয়ার অল্প সময়ের মধ্যে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় এবং দুই ঘণ্টার প্রচেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। তবে আগুনে বস্তির অনেকগুলো টিন-শেডের ঘর পুড়ে গেছে। এ ঘটনায় হতাহতের কোনো খবর আসেনি।

অগ্নিকাণ্ডের ঘটনা জানার পর মেয়র মো. আতিকুল ইসলাম সার্বক্ষণিক তদারকি করেছেন। তিনি ইতিমধ্যে দ্রুত সময়ের মধ্যে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা প্রণয়ন করে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে ৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদানের জন্য সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশ প্রদান করেছেন। এছাড়া অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণের নির্দেশ ও দেন তিনি।