মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

অসহায়-দরিদ্রদের মাঝে জনতা ব্যাংকের খাদ্যসামগ্রী বিতরণ

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২২, ৬:৪০ পূর্বাহ্ন আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ৫:৪২ পূর্বাহ্ন
অসহায়-দরিদ্রদের মাঝে জনতা ব্যাংকের খাদ্যসামগ্রী বিতরণ

পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে সমাজের সুবিধা বঞ্চিত অসহায় ও দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরনের কর্মসূচী গ্রহণ করেছে জনতা ব্যাংক লিমিটেড।

গত শনিবার নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার লাউতলীতে জনতা ব্যাংকের পরিচালক কে. এম. শামছুল আলম এবং নারায়নগঞ্জের বঙ্গবন্ধু রোড কর্পোরেট শাখায় পরিচালক জিয়াউদ্দিন আহমেদ দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রীর প্যাকেট বিতরণ করেন।

একই সময় মৌলভীবাজারের বড়লেখা উপজেলার গাংকুল গ্রামে পরিচালক মেশকাত আহমেদ চৌধুরী ভার্চুয়ালি যুক্ত থেকে অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। নোয়াখালী বিভাগীয় কার্যালয়ের জিএম বিশ্বজিত কর্মকার, ঢাকা-দক্ষিণ বিভাগীয় কার্যালয়ের জিএম মোহাম্মদ সাইফুল আলম এবং সিলেট বিভাগীয় কার্যালয়ের জিএম আব্দুল ওয়াদুদসহ অন্যান্য নির্বাহী কর্মকর্তাবৃন্দ পৃথক পৃথকভাবে এসব কর্মসূচী বাস্তবায়ন করেন। ব্যাংকের সিএসআর কার্যক্রমের আওতায় এসব কর্মসূচী বাস্তবায়িত হচ্ছে।