বাড্ডায় মিষ্টির দোকানে আগুন

মঙ্গলবার (২৮ মার্চ) দুপুর ১২টা ১৩ মিনিটের দিকে মধ্য বাড্ডার ইউলুপের পোস্ট অফিস গলির রাজভোগ নামে ওই মিষ্টির দোকানে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন বিষয়টি নিশ্চিত করেন।
তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

