বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

বিএনপি এজেন্ডা দিলে ভেবে দেখবে ইসি

প্রকাশ: ২৯ মার্চ ২০২৩, ১২:০৯ পূর্বাহ্ন আপডেট: ৩০ এপ্রিল ২০২৬, ৪:২৩ অপরাহ্ন
বিএনপি এজেন্ডা দিলে ভেবে দেখবে ইসি

মঙ্গলবার (২৮ মার্চ) সকাল নির্বাচন কমিশনে এক ব্রিফিং এ কথা জানান তিনি।
সিইসি বলেন, একটি নিবন্ধিত বৃহৎ দলকে জাতীয় নির্বাচনের আগে আলোচনার জন্য আমরা আহ্বান জানাই। চিঠিতে বলা হয়, আমাদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে না হলেও অনানুষ্ঠানিক আলোচনায় বসতে আহ্বান জানাচ্ছি। তবে বিএনপি এখনো আলোচনায় আসবে কি আসবে না, কেন আসবে না, এসব বিষয়ে কোন কিছু আমাদেরকে লিখিত জানায়নি।

তিনি আরো বলেন, বিএনপি যদি আলোচনার বসার জন্য নির্দিষ্ট কোন এজেন্ডা দেয় তা কমিশন ভেবে দেখবে। তবে রাজনৈতিক কোন বিষয়ে ইসির কিছু করার থাকে না, এক্তিয়ার বর্হিভূত। তবে তারা যদি নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য কোন এজেন্ডা দেয়, বা অন্য কোন প্রস্তাব রাখে সেগুলো ভেবে দেখা হবে।

সিইসি বলেন, এটা সরকারের কোনো কূটকৌশল নয়। যদি কেউ এটাকে কূটকৌশল মনে করতে চান, তবে এটি নির্বাচন কমিশনের (ইসি) কূটকৌশল হতে পারে, সরকারের নয়। আর নির্বাচন কমিশন কখনোই কূটকৌশল হিসেবে এই কাজটি করেনি।

ওটার মূল জিনিসটা ছিল আমরা কিন্তু সংলাপে আহ্বান করিনি। সংলাপ বিষয়টা কিন্তু আনুষ্ঠানিক। আমরা ওনাদেরকে সুস্পষ্টভাবে বলেছি আনুষ্ঠানিক না হলেও অন্তত অনানুষ্ঠানিক আলোচনায় আসতে পারেন। আমরা এই আমন্ত্রণ, আহ্বান অত্যন্ত বিনীতভাবে জানিয়েছি।’

সিইসি বলেন, পত্র দেয়ার পর বিভিন্ন পত্র-পত্রিকায় সত্য-মিথ্যা জানলাম। বলা হয়েছে বা অনেকে বলতে চেয়েছেন এটা সরকারের একটা কূটকৌশল। আমি আপনাদের মাধ্যমে পুরো জাতিকে অবহিত বা আশ্বস্ত করতে চাই। এই পত্রের সঙ্গে সরকারের কোনো রকম যোগসূত্র নেই বা ছিল না। যদি কেউ এটাকে কূটকৌশল মনে করতে চান, তবে এটি নির্বাচন কমিশনের কূটকৌশল হতে পারে, সরকারের নয়। আর নির্বাচন কমিশন কখনোই কূটকৌশল হিসেবে এই কাজটি করেনি। নির্বাচন কমিশন প্রথম থেকেই আমরা অবাধ, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক ও কার্যকর প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন প্রত্যাশা করি।

তিনি আরো বলেন, নির্বাচন কমিশন মনে করে গণতন্ত্রের স্বার্থে, নির্বাচনের স্বার্থে বিশেষ করে দলগুলোর নির্বাচনে অংশগ্রহণ করা প্রয়োজন।