বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

ঈদের ৬ দিন ফেরিতে ট্রাক পারাপার বন্ধ :নৌ প্রতিমন্ত্রী

প্রকাশ: ৩১ মার্চ ২০২৩, ১২:৩৩ পূর্বাহ্ন আপডেট: ৪ মে ২০২৬, ৮:১৪ অপরাহ্ন
ঈদের ৬ দিন ফেরিতে ট্রাক পারাপার বন্ধ :নৌ প্রতিমন্ত্রী

বৃহস্পতিবার (৩০মার্চ) সচিবালয়ে এক সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

নৌ-পরিবহন প্রতিমন্ত্রী জানান, প্রতি বছরের মতো এবারও ঈদের যাত্রীসেবা নিয়ে বৈঠক করেছি। ঈদের সম্ভাব্য তারিখ ২২ এপ্রিল। আমরা ১৭ এপ্রিল থেকে ঈদের আগের তিনদিন ও পরের তিনদিন পচনশীল পণ্যবাহী ট্রাক ছাড়া ফেরি দিয়ে সাধারণ ট্রাক ও কাভার্ডভ্যান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, পদ্মা সেতুতে যেহেতু কোনো মোটরসাইকেল চলবে না, এ কারণে আমরা চেষ্টা করছি, শিমুলিয়ায় বিকল্প ব্যবস্থা করতে পারি কি-না। বিআইডব্লিউটিএ ও বিআইডব্লিউটিসি মোটরসাইকেল পারাপারের জন্য ব্যবস্থা গ্রহণ করবে বলেও জানান নৌ প্রতিমন্ত্রী।