বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

রাতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ঝোড়ো হাওয়া ও বৃষ্টি

প্রকাশ: ৩১ মার্চ ২০২৩, ৬:৩০ অপরাহ্ন আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ৭:২৭ পূর্বাহ্ন
রাতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ঝোড়ো হাওয়া ও বৃষ্টি

দেশের বিভিন্ন প্রান্তে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হচ্ছে বলেও আমাদের স্থানীয় প্রতিনিধিরা জানিয়েছেন শেষ খবর পাওয়া পর্যন্ত রাজধানীতে ৩০-৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যাচ্ছে।

এদিকে ২ এপ্রিলের পর দেশে বৃষ্টিপাত কমে আসার সম্ভাবনা আছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তারপর থেকে তাপমাত্রা বাড়তে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ একেএম নাজমুল হক জানিয়েছেন, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তত্সংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। তাই থেমে থেমে দেশব্যাপী ঝোড়ো হাওয়াসহ বৃষ্টিপাত আগামী তিনদিন স্থায়ী হতে পারে।

বৃহস্পতিবার (৩০ মার্চ) মানিকগঞ্জ জেলায় কালবৈশাখী, তীব্র বজ্রপাত ও বড় শিলাবৃষ্টি হয়েছে। বিকেলে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার মধ্যবর্তী স্থানে বেশ বড় আকারের শিলাবৃষ্টি হয়েছে। সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলায় এক লাখ ১৪ হাজার ভোল্টের একটি বজ্রপাত আঘাত করেছে।