বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

কাভার্ড ভ্যানচাপায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত

প্রকাশ: ২ এপ্রিল ২০২৩, ১২:১৪ পূর্বাহ্ন আপডেট: ২ মে ২০২৬, ৬:৪৬ পূর্বাহ্ন
কাভার্ড ভ্যানচাপায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত

এই ঘটনায় কাভার্ডভ্যানটি জব্দ ও এর চালককে আটক করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন লালবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মোর্শেদ।

শুক্রবার রাত ১০টার দিকে লালবাগ বেড়িবাঁধ শামীম গার্মেন্টসের সামনের রাস্তায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাত ১টার দিকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে লালবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মোর্শেদ জানান, রাতে ভাড়ায় চালিত মোটরসাইকেলে (রাইড শেয়ারিং) করে বেড়িবাঁধ দিয়ে যাচ্ছিলেন তামান্না। এ সময় একটি কাভার্ডভ্যান ওই মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল ছিটকে পড়লে ওই কাভার্ডভ্যানের চাকায় পৃষ্ট হন শিক্ষার্থী। খবর পেয়ে তাৎক্ষণিক তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল এবং পরে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, তামান্নার বাবার নাম আবু তাহের। তার বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলায়। বর্তমানে কামরাঙ্গীরচর এলাকায় থাকতেন। নর্থ সাউথ ইউনিভার্সিটির অনার্স শেষ বর্ষের ছাত্রী তিনি। ঘটনার পরপরই কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে এবং এর চালককে আটক করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মৃতদেহটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে বলেও জানান তিনি।