বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

সাংবাদিক শামসুজ্জামানের বাসায় বিএনপি নেতারা

প্রকাশ: ৪ এপ্রিল ২০২৩, ২:২৩ পূর্বাহ্ন আপডেট: ৫ মে ২০২৬, ৮:৪২ পূর্বাহ্ন
সাংবাদিক শামসুজ্জামানের বাসায় বিএনপি নেতারা

সোমবার (৩ এপ্রিল) বেলা ১১টায় তারা শামসুজ্জামানের বাসায় গেলে তার মা কান্নায় ভেঙে পড়েন। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন এবং সদস্যসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহিম সৈকত প্রমুখ।

সাংবাদিক শামসের মাকে সান্ত্বনা জানিয়ে শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, আজকে দেশে কেউ নিরাপদ নয়। গোটা দেশ যেন কারাগারে পরিণত হয়েছে। সরকারের অপকর্ম ও দুর্নীতির কথা বললেই হামলা হয়, গুম হয়। আল্লাহর অশেষ রহমত, সাংবাদিক শামস গুমের শিকার হননি।

এ সময় শামসের মা বলেন, আমার সন্তান কখনো অপসাংবাদিকতা করেনি। আমি জানি না কোন অপরাধে আমার ছেলেকে রাতের আঁধারে তুলে নেয়া হলো? তোমরা আমার ছেলেকে ফিরিয়ে দাও।