বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

আগুন ছড়িয়ে পড়েছে এনেক্সকো টাওয়ারে

প্রকাশ: ৪ এপ্রিল ২০২৩, ১০:০৫ অপরাহ্ন আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
আগুন ছড়িয়ে পড়েছে এনেক্সকো টাওয়ারে

ফায়ার সার্ভিসের সদস্যরা বঙ্গবাজার মার্কেটের আগুন নিয়ন্ত্রণের পাশাপাশি এনেক্সকো টাওয়ারের আগুনও নিয়ন্ত্রণে কাজ করছে।

বঙ্গবাজারে আগুন লাগার পরপরই এনেক্স মার্কেট থেকে ব্যবসায়ীরা মালামাল সরিয়ে নেওয়া শুরু করেন। তবে ধোঁয়ার কার
ণে ভবনের ভেতর অন্ধকারে ছেয়ে যায়। এ কারণে মালামাল সরাতে বেগ পেতে হচ্ছে। ইতোমধ্যে এই ভবনেও আগুন ছড়িয়ে পড়েছে। ভবনটির একদম ওপরের দিকে আগুন ছড়িয়ে পড়েছে।

এনেক্স টাওয়ারে ব্যবসায়ী সাইফুল ইসলাম জানান, ঈদ সামনে রেখে ব্যবসায়ীরা দোকানে প্রচুর মাল উঠিয়েছেন। সোমবার রাতে আমার একটি বড় চালান এসছে। এখন আল্লাহই ভালো জানেন মালগুলো সরাতে পারবো কি না।

এর আগে মঙ্গলবার সকাল ৬টা ১০ মিনিটে রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ আগুন লাগে। সংবাদ পাওয়ার পর ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় ৬টা ১২ মিনিটে। পর্যায়ক্রমে একের পর এক ইউনিট ঘটনাস্থলে যায়। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ৫০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে।