আগুন নিয়ন্ত্রণে পানি ছিটাচ্ছে ৪ হেলিকপ্টার

পাশাপাশি ফায়ার সার্ভিসের ৪৭টি ইউনিটের সঙ্গে যোগ দিয়েছেন সেনা ও বিমান বাহিনীর সদস্যরা। ফায়ার সার্ভিসের সঙ্গে কাজ করছে সেনা-বিমান-নৌ সদস্যরা।
আইএসপিআর জানিয়েছে, বঙ্গবাজারের আগুন নিয়ন্ত্রণে বাংলাদেশ সেনাবাহিনীর সম্মিলিত সাহায্যকারী দল ও বাংলাদেশ বিমানবাহিনীর সাহায্যকারী দল ও একটি হেলিকপ্টার কাজ করছে।

