মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

মুশফিক রহিমের দশম সেঞ্চুরি

প্রকাশ: ৬ এপ্রিল ২০২৩, ১২:৪৬ পূর্বাহ্ন আপডেট: ৪ মে ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
মুশফিক রহিমের দশম সেঞ্চুরি

১৩৫ বলে ১৩ চার ও এক ছক্কায় এসেছে অভিজ্ঞ এই মিডল অর্ডার ব্যাটসম্যানের দশম টেস্ট সেঞ্চুরি।

বাংলাদেশের হয়ে তার চেয়ে বেশি সেঞ্চুরি আছে কেবল মুমিনুল হকের (১১)। তামিম ইকবাল শতরানের দেখা পেয়েছেন দশবার।
বুধবার (৫ এপ্রিল) রাজধানীর শের-ই-বাংলা স্টেডিয়ামে মুশফিকের সঙ্গে এরই মধ্যে জমে গেছে লিটন দাসের জুটি। ৬৭ বলে তারা যোগ করেছেন ৬৩ রান। তাদের দৃঢ়তায় বড় লিডের পথে ছুটছে বাংলাদেশ। সাকিবের আল হাসানের বিদায়ের পর আয়ারল্যান্ডকে চেপে বসতে দেননি মুশফিকুর রহিম ও লিটন কুমার দাস। সাবলীল ব্যাটিংয়ে দলকে এগিয়ে নিচ্ছেন দুজন। এরই মধ্যে জুটিতে যোগ করেছেন ৫০ রান।